সূরা আল-কদর

سُورَةُ القَدۡرِ · সূরা নং ৯৭ · মাক্কী · ৫ আয়াত

সূরা আল-কদর-এর বিষয়সমূহ

এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।

সূরা আল-কদর বাংলা অনুবাদসহ পড়ুন

  1. ৯৭:১

    بِّسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ

    আমি একে নাযিল করেছি শবে-কদরে।

  2. ৯৭:২

    وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ

    শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?

  3. ৯৭:৩

    لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌۭ مِّنْ أَلْفِ شَهْرٍۢ

    শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

  4. ৯৭:৪

    تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍۢ

    এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।

  5. ৯৭:৫

    سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ

    এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।

বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।