সূরা আল-আলাক

سُورَةُ العَلَقِ · সূরা নং ৯৬ · মাক্কী · ১৯ আয়াত

সূরা আল-আলাক-এর বিষয়সমূহ

এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।

সূরা আল-আলাক বাংলা অনুবাদসহ পড়ুন

  1. ৯৬:১

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ

    পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন

  2. ৯৬:২

    خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ

    সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।

  3. ৯৬:৩

    ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ

    পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,

  4. ৯৬:৪

    ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ

    যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

  5. ৯৬:৫

    عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ

    শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

  6. ৯৬:৬

    كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ

    সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,

  7. ৯৬:৭

    أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ

    এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।

  8. ৯৬:৮

    إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ

    নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।

  9. ৯৬:৯

    أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ

    আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে

  10. ৯৬:১০

    عَبْدًا إِذَا صَلَّىٰٓ

    এক বান্দাকে যখন সে নামায পড়ে?

  11. ৯৬:১১

    أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ

    আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।

  12. ৯৬:১২

    أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ

    অথবা খোদাভীতি শিক্ষা দেয়।

  13. ৯৬:১৩

    أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ

    আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

  14. ৯৬:১৪

    أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ

    সে কি জানে না যে, আল্লাহ দেখেন?

  15. ৯৬:১৫

    كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ

    কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-

  16. ৯৬:১৬

    نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ

    মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।

  17. ৯৬:১৭

    فَلْيَدْعُ نَادِيَهُۥ

    অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।

  18. ৯৬:১৮

    سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ

    আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে

  19. ৯৬:১৯

    كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩

    কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।