সূরা আল-আদিয়াত

سُورَةُ العَادِيَاتِ · সূরা নং ১০০ · মাক্কী · ১১ আয়াত

সূরা আল-আদিয়াত-এর বিষয়সমূহ

এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।

সূরা আল-আদিয়াত বাংলা অনুবাদসহ পড়ুন

  1. ১০০:১

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا

    শপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,

  2. ১০০:২

    فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا

    অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের

  3. ১০০:৩

    فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا

    অতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের

  4. ১০০:৪

    فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا

    ও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে

  5. ১০০:৫

    فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا

    অতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-

  6. ১০০:৬

    إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ

    নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।

  7. ১০০:৭

    وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ

    এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত

  8. ১০০:৮

    وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ

    এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।

  9. ১০০:৯

    ۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ

    সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে

  10. ১০০:১০

    وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ

    এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?

  11. ১০০:১১

    إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ

    সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।

বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।