সূরা আয-যালযালাহ
سُورَةُ الزَّلۡزَلَةِ · সূরা নং ৯৯ · মাদানী · ৮ আয়াত
সূরা আয-যালযালাহ-এর বিষয়সমূহ
এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।
- Loss (Khusran) (৮টি আয়াত)
- The Last Day (Al-Yawm al-Akhir) (৭টি আয়াত)
- Deeds (Amal) (৬টি আয়াত)
- Divine Revelation (Wahy) (৫টি আয়াত)
- Striving (Sa'y) (৩টি আয়াত)
- The Earth (Ard) (২টি আয়াত)
- Voluntary Acts (Tatawwu) (২টি আয়াত)
- Reward (Thawab) (২টি আয়াত)
- Ruling (Hukm) (২টি আয়াত)
- Fear (Khawf) (২টি আয়াত)
- Usury (Riba) (২টি আয়াত)
- Seeing Allah (Ru'yah) (২টি আয়াত)
- Anguish (Ghamm) (২টি আয়াত)
- The Unseen (Ghayb) (২টি আয়াত)
- The Heart (Qalb) (২টি আয়াত)
সূরা আয-যালযালাহ বাংলা অনুবাদসহ পড়ুন
-
৯৯:১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
-
৯৯:২
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
যখন সে তার বোঝা বের করে দেবে।
-
৯৯:৩
وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا
এবং মানুষ বলবে, এর কি হল ?
-
৯৯:৪
يَوْمَئِذٍۢ تُحَدِّثُ أَخْبَارَهَا
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
-
৯৯:৫
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
-
৯৯:৬
يَوْمَئِذٍۢ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًۭا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
-
৯৯:৭
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًۭا يَرَهُۥ
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
-
৯৯:৮
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍۢ شَرًّۭا يَرَهُۥ
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।