সূরা আল-কারিয়াহ
سُورَةُ القَارِعَةِ · সূরা নং ১০১ · মাক্কী · ১১ আয়াত
সূরা আল-কারিয়াহ-এর বিষয়সমূহ
এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।
- The Last Day (Al-Yawm al-Akhir) (১১টি আয়াত)
- Faith (Iman) (৬টি আয়াত)
- Hellfire (Nar) (৪টি আয়াত)
- Motherhood (Umumah) (১টি আয়াত)
- Mountains (Jibal) (১টি আয়াত)
- Insects (Hasharat) (১টি আয়াত)
- Marriage (Nikah) (১টি আয়াত)
সূরা আল-কারিয়াহ বাংলা অনুবাদসহ পড়ুন
-
১০১:১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلْقَارِعَةُ
করাঘাতকারী,
-
১০১:২
مَا ٱلْقَارِعَةُ
করাঘাতকারী কি?
-
১০১:৩
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ
করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
-
১০১:৪
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
-
১০১:৫
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ
এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
-
১০১:৬
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ
অতএব যার পাল্লা ভারী হবে,
-
১০১:৭
فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ
সে সুখীজীবন যাপন করবে।
-
১০১:৮
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ
আর যার পাল্লা হালকা হবে,
-
১০১:৯
فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ
তার ঠিকানা হবে হাবিয়া।
-
১০১:১০
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ
আপনি জানেন তা কি?
-
১০১:১১
نَارٌ حَامِيَةٌۢ
প্রজ্জ্বলিত অগ্নি!
বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।