সূরা আল-লাইল
سُورَةُ اللَّيۡلِ · সূরা নং ৯২ · মাক্কী · ২১ আয়াত
সূরা আল-লাইল-এর বিষয়সমূহ
এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।
- Miserliness (Bukhl) (৯টি আয়াত)
- Purity (Taharah) (৮টি আয়াত)
- Giving (Ata') (৮টি আয়াত)
- Zakat (৭টি আয়াত)
- Divine Decree (Qadar) (৬টি আয়াত)
- Wealth (Mal) (৬টি আয়াত)
- Salvation (Najah) (৬টি আয়াত)
- Sincerity (Ikhlas) (৫টি আয়াত)
- Companionship (Suhbah) (৫টি আয়াত)
- Praise (Madh) (৫টি আয়াত)
- Cosmic Signs (Ayat Kawniyyah) (৪টি আয়াত)
- Voluntary Acts (Tatawwu) (৪টি আয়াত)
- Reflection (Tafakkur) (৪টি আয়াত)
- Divine Limits (Hudud) (৪টি আয়াত)
- Success (Falah) (৪টি আয়াত)
সূরা আল-লাইল বাংলা অনুবাদসহ পড়ুন
-
৯২:১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ
শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
-
৯২:২
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
শপথ দিনের, যখন সে আলোকিত হয়
-
৯২:৩
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,
-
৯২:৪
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
-
৯২:৫
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ
অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,
-
৯২:৬
وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
-
৯২:৭
فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ
আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
-
৯২:৮
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ
আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
-
৯২:৯
وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ
এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,
-
৯২:১০
فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ
আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
-
৯২:১১
وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
-
৯২:১২
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
-
৯২:১৩
وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ
আর আমি মালিক ইহকালের ও পরকালের।
-
৯২:১৪
فَأَنذَرْتُكُمْ نَارًۭا تَلَظَّىٰ
অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
-
৯২:১৫
لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى
এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,
-
৯২:১৬
ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
-
৯২:১৭
وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى
এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,
-
৯২:১৮
ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ
যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
-
৯২:১৯
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍۢ تُجْزَىٰٓ
এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
-
৯২:২০
إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ
তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
-
৯২:২১
وَلَسَوْفَ يَرْضَىٰ
সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।