সূরা আদ-দুহা
سُورَةُ الضُّحَىٰ · সূরা নং ৯৩ · মাক্কী · ১১ আয়াত
সূরা আদ-দুহা-এর বিষয়সমূহ
এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।
- Despair (Ya's) (৮টি আয়াত)
- Time (Waqt) (৫টি আয়াত)
- Weakness (Da'f) (৪টি আয়াত)
- Cosmic Signs (Ayat Kawniyyah) (৩টি আয়াত)
- Harm (Adha) (৩টি আয়াত)
- Voluntary Acts (Tatawwu) (৩টি আয়াত)
- Oaths (Qasam) (৩টি আয়াত)
- Prophet Moses (Musa) (৩টি আয়াত)
- Prophethood (Nubuwwah) (৩টি আয়াত)
- Daytime (Nahar) (৩টি আয়াত)
- Orphans (Yateem) (২টি আয়াত)
- Giving (Ata') (২টি আয়াত)
- Adoption (Tabanni) (১টি আয়াত)
- Contemplation (Tadabbur) (১টি আয়াত)
- Purification (Tazkiyah) (১টি আয়াত)
সূরা আদ-দুহা বাংলা অনুবাদসহ পড়ুন
-
৯৩:১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلضُّحَىٰ
শপথ পূর্বাহ্নের,
-
৯৩:২
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
শপথ রাত্রির যখন তা গভীর হয়,
-
৯৩:৩
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
-
৯৩:৪
وَلَلْءَاخِرَةُ خَيْرٌۭ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
-
৯৩:৫
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
-
৯৩:৬
أَلَمْ يَجِدْكَ يَتِيمًۭا فَـَٔاوَىٰ
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
-
৯৩:৭
وَوَجَدَكَ ضَآلًّۭا فَهَدَىٰ
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
-
৯৩:৮
وَوَجَدَكَ عَآئِلًۭا فَأَغْنَىٰ
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
-
৯৩:৯
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
-
৯৩:১০
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
সওয়ালকারীকে ধমক দেবেন না।
-
৯৩:১১
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।