সূরা আল-গাশিয়াহ
سُورَةُ الغَاشِيَةِ · সূরা নং ৮৮ · মাক্কী · ২৬ আয়াত
সূরা আল-গাশিয়াহ-এর বিষয়সমূহ
এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।
- The Last Day (Al-Yawm al-Akhir) (১৬টি আয়াত)
- Striving (Sa'y) (৮টি আয়াত)
- Accountability (Hisab) (৬টি আয়াত)
- Preservation (Hifz) (৬টি আয়াত)
- Responsibility (Mas'uliyyah) (৬টি আয়াত)
- Divinity (Uluhiyyah) (৪টি আয়াত)
- Monotheism (Tawhid) (৪টি আয়াত)
- Paradise (Jannah) (৪টি আয়াত)
- Reverence (Khushu) (৪টি আয়াত)
- Hellfire (Nar) (৪টি আয়াত)
- The Face (Wajh) (৩টি আয়াত)
- Glad Tidings (Bushra) (২টি আয়াত)
- Drinking (Shurb) (২টি আয়াত)
- Food (Ta'am) (২টি আয়াত)
- Animals (Hayawan) (১টি আয়াত)
সূরা আল-গাশিয়াহ বাংলা অনুবাদসহ পড়ুন
-
৮৮:১
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ
আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
-
৮৮:২
وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ
অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
-
৮৮:৩
عَامِلَةٌ نَّاصِبَةٌ
ক্লিষ্ট, ক্লান্ত।
-
৮৮:৪
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
-
৮৮:৫
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
-
৮৮:৬
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
-
৮৮:৭
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ
এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
-
৮৮:৮
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
-
৮৮:৯
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
-
৮৮:১০
فِى جَنَّةٍ عَالِيَةٍ
তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
-
৮৮:১১
لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً
তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
-
৮৮:১২
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
-
৮৮:১৩
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
-
৮৮:১৪
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
এবং সংরক্ষিত পানপাত্র
-
৮৮:১৫
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
এবং সারি সারি গালিচা
-
৮৮:১৬
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
এবং বিস্তৃত বিছানো কার্পেট।
-
৮৮:১৭
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
-
৮৮:১৮
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
-
৮৮:১৯
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
-
৮৮:২০
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
-
৮৮:২১
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ
অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
-
৮৮:২২
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
আপনি তাদের শাসক নন,
-
৮৮:২৩
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
-
৮৮:২৪
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
-
৮৮:২৫
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
-
৮৮:২৬
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।
বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।