সূরা আল-আলা
سُورَةُ الأَعۡلَىٰ · সূরা নং ৮৭ · মাক্কী · ১৯ আয়াত
সূরা আল-আলা-এর বিষয়সমূহ
এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।
- Revealed Scriptures (Al-Kutub al-Munazzalah) (৬টি আয়াত)
- The Torah (Tawrah) (৫টি আয়াত)
- Responsibility (Mas'uliyyah) (৫টি আয়াত)
- Awe (Khashyah) (৪টি আয়াত)
- Death (Mawt) (৪টি আয়াত)
- Guidance (Hidayah) (৪টি আয়াত)
- Pessimism (Tasha'um) (৩টি আয়াত)
- Seeking Aid (Isti'anah) (২টি আয়াত)
- Illiteracy (Ummiyyah) (২টি আয়াত)
- Faith (Iman) (২টি আয়াত)
- Recompense (Jaza) (২টি আয়াত)
- Preservation (Hifz) (২টি আয়াত)
- Life (Hayah) (২টি আয়াত)
- Goodness (Khayr) (২টি আয়াত)
- Remembrance (Dhikr) (২টি আয়াত)
সূরা আল-আলা বাংলা অনুবাদসহ পড়ুন
-
৮৭:১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى
আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
-
৮৭:২
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ
যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
-
৮৭:৩
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ
এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
-
৮৭:৪
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ
এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
-
৮৭:৫
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ
অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
-
৮৭:৬
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ
আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
-
৮৭:৭
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ
আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
-
৮৭:৮
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
-
৮৭:৯
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ
উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
-
৮৭:১০
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
-
৮৭:১১
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى
আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
-
৮৭:১২
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ
সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
-
৮৭:১৩
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
-
৮৭:১৪
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
-
৮৭:১৫
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
-
৮৭:১৬
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
-
৮৭:১৭
وَٱلْءَاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ
অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
-
৮৭:১৮
إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
-
৮৭:১৯
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ
ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।
বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।