সূরা আত-তাকাসুর
سُورَةُ التَّكَاثُرِ · সূরা নং ১০২ · মাক্কী · ৮ আয়াত
সূরা আত-তাকাসুর-এর বিষয়সমূহ
এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।
- Certainty (Yaqeen) (৮টি আয়াত)
- Responsibility (Mas'uliyyah) (৮টি আয়াত)
- Seeing Allah (Ru'yah) (৫টি আয়াত)
- The Grave (Qabr) (৪টি আয়াত)
- Time (Waqt) (৩টি আয়াত)
- Visions (Ru'ya) (২টি আয়াত)
- Fitnah (২টি আয়াত)
- Wealth (Mal) (২টি আয়াত)
- Distraction (Lahw) (২টি আয়াত)
- Security (Amn) (১টি আয়াত)
- Life (Hayah) (১টি আয়াত)
সূরা আত-তাকাসুর বাংলা অনুবাদসহ পড়ুন
-
১০২:১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
-
১০২:২
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
-
১০২:৩
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
-
১০২:৪
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
-
১০২:৫
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
-
১০২:৬
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
-
১০২:৭
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
-
১০২:৮
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।