সূরা আল-ইনশিকাক
سُورَةُ الانشِقَاقِ · সূরা নং ৮৪ · মাক্কী · ২৫ আয়াত
সূরা আল-ইনশিকাক-এর বিষয়সমূহ
এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।
- The Last Day (Al-Yawm al-Akhir) (১৪টি আয়াত)
- Man (Insan) (১০টি আয়াত)
- Accountability (Hisab) (৯টি আয়াত)
- Faith (Iman) (৭টি আয়াত)
- Ruling (Hukm) (৬টি আয়াত)
- Striving (Sa'y) (৬টি আয়াত)
- Conjecture (Zann) (৫টি আয়াত)
- Resurrection (Ba'th) (৪টি আয়াত)
- The Moon (Qamar) (৪টি আয়াত)
- Reminding of Favors (Mann) (৪টি আয়াত)
- The Earth (Ard) (২টি আয়াত)
- The Night (Layl) (২টি আয়াত)
- Appointed Term (Ajal) (১টি আয়াত)
- Hope (Raja) (১টি আয়াত)
- Piety (Taqwa) (১টি আয়াত)
সূরা আল-ইনশিকাক বাংলা অনুবাদসহ পড়ুন
-
৮৪:১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ
যখন আকাশ বিদীর্ণ হবে,
-
৮৪:২
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত
-
৮৪:৩
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ
এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।
-
৮৪:৪
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।
-
৮৪:৫
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।
-
৮৪:৬
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَٰقِيهِ
হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।
-
৮৪:৭
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে
-
৮৪:৮
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا
তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে
-
৮৪:৯
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا
এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে
-
৮৪:১০
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ
এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,
-
৮৪:১১
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا
সে মৃত্যুকে আহবান করবে,
-
৮৪:১২
وَيَصْلَىٰ سَعِيرًا
এবং জাহান্নামে প্রবেশ করবে।
-
৮৪:১৩
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا
সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।
-
৮৪:১৪
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।
-
৮৪:১৫
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا
কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।
-
৮৪:১৬
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ
আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার
-
৮৪:১৭
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ
এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে
-
৮৪:১৮
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ
এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,
-
৮৪:১৯
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ
নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।
-
৮৪:২০
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?
-
৮৪:২১
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩
যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।
-
৮৪:২২
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ
বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।
-
৮৪:২৩
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।
-
৮৪:২৪
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
-
৮৪:২৫
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ
কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।