সূরা আত-তাকবীর
سُورَةُ التَّكۡوِيرِ · সূরা নং ৮১ · মাক্কী · ২৯ আয়াত
সূরা আত-তাকবীর-এর বিষয়সমূহ
এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।
- Cosmic Signs (Ayat Kawniyyah) (১৭টি আয়াত)
- The Last Day (Al-Yawm al-Akhir) (১৪টি আয়াত)
- The Sun (Shams) (১৪টি আয়াত)
- Recitation (Qira'ah) (৭টি আয়াত)
- Giving (Ata') (৬টি আয়াত)
- Daytime (Nahar) (৫টি আয়াত)
- Trustworthiness (Amanah) (৪টি আয়াত)
- Preservation (Hifz) (৪টি আয়াত)
- Strength (Quwwah) (৪টি আয়াত)
- The Holy Quran (Al-Qur'an al-Karim) (৩টি আয়াত)
- Angels (Mala'ikah) (৩টি আয়াত)
- Stars (Nujum) (৩টি আয়াত)
- Praise (Madh) (৩টি আয়াত)
- Sincerity (Ikhlas) (২টি আয়াত)
- Man (Insan) (২টি আয়াত)
সূরা আত-তাকবীর বাংলা অনুবাদসহ পড়ুন
-
৮১:১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ
যখন সূর্য আলোহীন হয়ে যাবে,
-
৮১:২
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ
যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
-
৮১:৩
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ
যখন পর্বতমালা অপসারিত হবে,
-
৮১:৪
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
-
৮১:৫
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ
যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
-
৮১:৬
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
-
৮১:৭
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
যখন আত্মাসমূহকে যুগল করা হবে,
-
৮১:৮
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
-
৮১:৯
بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ
কি অপরাধে তাকে হত্য করা হল?
-
৮১:১০
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ
যখন আমলনামা খোলা হবে,
-
৮১:১১
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
যখন আকাশের আবরণ অপসারিত হবে,
-
৮১:১২
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ
যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
-
৮১:১৩
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ
এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
-
৮১:১৪
عَلِمَتْ نَفْسٌۭ مَّآ أَحْضَرَتْ
তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
-
৮১:১৫
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ
আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
-
৮১:১৬
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ
চলমান হয় ও অদৃশ্য হয়,
-
৮১:১৭
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ
শপথ নিশাবসান ও
-
৮১:১৮
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ
প্রভাত আগমন কালের,
-
৮১:১৯
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ
নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
-
৮১:২০
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ
যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
-
৮১:২১
مُّطَاعٍۢ ثَمَّ أَمِينٍۢ
সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
-
৮১:২২
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍۢ
এবং তোমাদের সাথী পাগল নন।
-
৮১:২৩
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ
তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
-
৮১:২৪
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍۢ
তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
-
৮১:২৫
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍۢ رَّجِيمٍۢ
এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
-
৮১:২৬
فَأَيْنَ تَذْهَبُونَ
অতএব, তোমরা কোথায় যাচ্ছ?
-
৮১:২৭
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ
এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
-
৮১:২৮
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
-
৮১:২৯
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ
তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।
বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।