সূরা আল-বালাদ

سُورَةُ البَلَدِ · সূরা নং ৯০ · মাক্কী · ২০ আয়াত

সূরা আল-বালাদ-এর বিষয়সমূহ

এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।

সূরা আল-বালাদ বাংলা অনুবাদসহ পড়ুন

  1. ৯০:১

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ

    আমি এই নগরীর শপথ করি

  2. ৯০:২

    وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ

    এবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।

  3. ৯০:৩

    وَوَالِدٍۢ وَمَا وَلَدَ

    শপথ জনকের ও যা জন্ম দেয়।

  4. ৯০:৪

    لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ

    নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

  5. ৯০:৫

    أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ

    সে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

  6. ৯০:৬

    يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا

    সে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

  7. ৯০:৭

    أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ

    সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

  8. ৯০:৮

    أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ

    আমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,

  9. ৯০:৯

    وَلِسَانًۭا وَشَفَتَيْنِ

    জিহবা ও ওষ্ঠদ্বয় ?

  10. ৯০:১০

    وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ

    বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।

  11. ৯০:১১

    فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ

    অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।

  12. ৯০:১২

    وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ

    আপনি জানেন, সে ঘাঁটি কি?

  13. ৯০:১৩

    فَكُّ رَقَبَةٍ

    তা হচ্ছে দাসমুক্তি

  14. ৯০:১৪

    أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ

    অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।

  15. ৯০:১৫

    يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ

    এতীম আত্বীয়কে

  16. ৯০:১৬

    أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ

    অথবা ধুলি-ধুসরিত মিসকীনকে

  17. ৯০:১৭

    ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ

    অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।

  18. ৯০:১৮

    أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ

    তারাই সৌভাগ্যশালী।

  19. ৯০:১৯

    وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ

    আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।

  20. ৯০:২০

    عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ

    তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।

বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।