সূরা আল-হুমাযাহ

سُورَةُ الهُمَزَةِ · সূরা নং ১০৪ · মাক্কী · ৯ আয়াত

সূরা আল-হুমাযাহ-এর বিষয়সমূহ

এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।

সূরা আল-হুমাযাহ বাংলা অনুবাদসহ পড়ুন

  1. ১০৪:১

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ

    প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,

  2. ১০৪:২

    ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ

    যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে

  3. ১০৪:৩

    يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ

    সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!

  4. ১০৪:৪

    كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ

    কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।

  5. ১০৪:৫

    وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ

    আপনি কি জানেন, পিষ্টকারী কি?

  6. ১০৪:৬

    نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ

    এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,

  7. ১০৪:৭

    ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ

    যা হৃদয় পর্যন্ত পৌছবে।

  8. ১০৪:৮

    إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ

    এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,

  9. ১০৪:৯

    فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ

    লম্বা লম্বা খুঁটিতে।

বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।