সূরা আল-ফালাক

سُورَةُ الفَلَقِ · সূরা নং ১১৩ · মাক্কী · ৫ আয়াত

সূরা আল-ফালাক-এর বিষয়সমূহ

এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।

সূরা আল-ফালাক বাংলা অনুবাদসহ পড়ুন

  1. ১১৩:১

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ

    বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

  2. ১১৩:২

    مِن شَرِّ مَا خَلَقَ

    তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

  3. ১১৩:৩

    وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

    অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

  4. ১১৩:৪

    وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ

    গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

  5. ১১৩:৫

    وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

    এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।