সূরা আল-মাসাদ

سُورَةُ المَسَدِ · সূরা নং ১১১ · মাক্কী · ৫ আয়াত

সূরা আল-মাসাদ-এর বিষয়সমূহ

এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।

সূরা আল-মাসাদ বাংলা অনুবাদসহ পড়ুন

  1. ১১১:১

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ وَتَبَّ

    আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,

  2. ১১১:২

    مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ

    কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

  3. ১১১:৩

    سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ لَهَبٍۢ

    সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে

  4. ১১১:৪

    وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ

    এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,

  5. ১১১:৫

    فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن مَّسَدٍۭ

    তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।

বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।