সূরা আল-মাউন
سُورَةُ المَاعُونِ · সূরা নং ১০৭ · মাক্কী · ৭ আয়াত
সূরা আল-মাউন-এর বিষয়সমূহ
এই সূরার আয়াত নিয়ে আলোচনা করা স্টাডি গাইড (ইংরেজিতে), সবচেয়ে বেশি সংযুক্তগুলো আগে।
- Nurturing (Tarbiyah) (৭টি আয়াত)
- Repelling (Daf') (৬টি আয়াত)
- Prayer (Salah) (৪টি আয়াত)
- Weakness (Da'f) (৩টি আয়াত)
- Food (Ta'am) (৩টি আয়াত)
- Adoption (Tabanni) (২টি আয়াত)
- Encouragement (Targhib) (২টি আয়াত)
- Preservation (Hifz) (২টি আয়াত)
- Loss (Khusran) (২টি আয়াত)
- Time (Waqt) (২টি আয়াত)
- Orphans (Yateem) (২টি আয়াত)
- Torment (Adhab) (২টি আয়াত)
- Ostentation (Riya) (১টি আয়াত)
- Reward (Thawab) (১টি আয়াত)
- Questioning (Su'al) (১টি আয়াত)
সূরা আল-মাউন বাংলা অনুবাদসহ পড়ুন
-
১০৭:১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ
আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
-
১০৭:২
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ
সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
-
১০৭:৩
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
-
১০৭:৪
فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ
অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
-
১০৭:৫
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;
-
১০৭:৬
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ
যারা তা লোক-দেখানোর জন্য করে
-
১০৭:৭
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ
এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।
বাংলা অনুবাদ: মুহিউদ্দীন খান।